Image1
School Gate
Image2
Play Ground
Image3
Student

Wellcome to shaheed Atiur Rahman Junior School

মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ পিতার নামে নামকরণ করে শহীদ আতিউর রহমানের বড় ছেলে জনাব মোঃ আজহারুল ইসলাম সাহেব দাতা সদস্য জনাব মোঃ আব্দুল জলিল সাহেব ও জনাব মোঃ আব্দুল ওয়াদুদ সাহেবের তত্ত্বাবধানে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। বিদ্যালয়টি ০১/০১/২০০০ খ্রিঃ তারিখ হতে পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। ০১/০১/২০০৫ খ্রিঃ তারিখ হতে একাডেমিক স্বীকৃতি প্রাপ্তহয়। ০৬/০৭/২০২২ খ্রিঃ তারিখ হতে সরকারি MPO ভুক্তির আদেশ প্রাপ্ত হয়। বিদ্যালয়টি পীরগঞ্জ উপজেলা তোর থেকে ৪ কিলোমিটার পূর্বে পীরগঞ্জ বীরগঞ্জ পাকা রাস্তার সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে এক প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত অবস্থিত। বিদ্যালয়টি অত্রাঞ্চলের মাধ্যমিক পর্যায়ের একমাত্র শিক্ষা কেন্দ্র। মসলন্দপুর, মাছালডাংগি, কামাত পাড়া, উত্তর চাপোর,দক্ষিণ চাপোড়,পাড়িয়া,মালঞ্চা, স্কুলপাড়া,দেশিয়া পাড়া , খোক পাড়া,টেউনি পাড়াসহ প্রায় ১০টিরও বেশি পাড়ার ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে পড়তে আসে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ১৭৫ জন। নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যালয়টি অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বিদ্যালয়ের স্কাউট দল সক্রিয় রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহাচার্যে ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার আয়োজন করে নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার সহিত জাতীয় দিবসগুলো পাশাপাশি অন্যান্য দিবসগুলোও পালন করা হয়। এছাড়াও প্রতিবছর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় । বর্তমানে বিদ্যালয়টি দক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা সুষ্ঠ ভাবে পরিচালিত হয়ে আসছে। ম্যানেজিং কমিটির সম্মানিত সকল সদস্য বৃন্দ অত্রাঞ্চলের সর্বস্তরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো সরিয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়োত কাজ করে চলেছে।

Head Sir

Md : Moniruzzaman

message